“সবার আগে বাংলাদেশ” প্রতিপাদকে সামনে রেখে পটুয়াখালীর বাউফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে আলোচনা সভা শেষে সরকারি পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ অবমুক্ত করা হয়েছে। বেলা ১১টায় বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক তসলিম তালুকদারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- সাবেক এমপি শহিদুল আলম তালুকদার এবং তার সহধর্মিণী ছালমা আলম লিলি।

সভায় অন্যদের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ, যুগ্ন আহবায়ক গনি সিকদার ও পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি শাহজাহান হাওলাদার, দাসপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আলী আজম চৌধুরী, বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লাহ আল ফাহাদ, রায়হান আকাশ তালুকদার প্রমূখ।

অনুষ্ঠান শেষে উপজেলা পরিষদ চত্বরের সরকারি পুকুরে বিএনপি’র উদ্যোগে বিভিন্ন মাছের পোনা ও মুক্ত করা হয়।