এ্যামেচার রেডিও এসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB) কারিগরি সহযোগিতায় এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগ দি লাইফ সেভিং ফোর্সের বাস্তবায়নে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে ২৩ আগস্ট-২০২৬ রবিবার বেলা ১১ টায় ময়মনসিংহ অঞ্চলে কল্পিত শক্তিশালী ভূমিকম্পের বিকল্প ও টেকসই জরুরী কমিউনিকেশনের এক্সারসাইজ ও মহড়া প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-পরিচালক মোঃ জানে আলম।সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর জেলা কমান্ডার পূর্ণ চন্দ্র মুৎসুদ্দি পিএফএম।

মহড়া বাস্তবায়নে নেতৃত্বে দেন উপ-সহকারী পরিচালক মোঃ মোফাজ্জল হোসেন পিএফএম,ফোরম্যান মোঃ সিরাজুল ইসলাম, সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ ছানোয়ার হোসেন, ওয়্যারহাউজ ইন্সপেক্টর মোঃ কবিরুল আলম ও মোঃ আব্দুল মালেক,স্টেশন অফিসার মোঃ জুলহাস উদ্দিন ও মোঃ হাবিজুর রহমান এবং সহকারী যোগাযোগ প্রকৌশলী মোঃ মিজান।