জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (৮ আগস্ট) বিকেলে উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ও সংসদ সদস্য প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর নেতৃত্বে আয়োজিত আনন্দ মিছিলে উপজেলা বিএনপির সদস্য সচিব আমিরুল ইসলাম ভূঞা মনি, যুগ্ম আহ্বায়ক এ কে এম হারুন অর রশীদ, আহসান পারভেজ, শাহজাহান জয়পূরী, হোসেন মোহাম্মদ মন্ডল, অ্যাডভোকেট শাহজাহান কবীর সাজু ও শরীফ জায়েদী উপস্থিত ছিলেন।

এ ছাড়া পৌর বিএনপির আহ্বায়ক সাইদুল হক, সদস্য সচিব নূরে আলম জিকু, যুগ্ম আহ্বায়ক হায়দার আলী, মেহেদী হাসান রুবেল, নূরুন্নবী ও সেক্সপিয়ারসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হোসেন নয়ন, উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহীন ফরিদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মিন্টু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন সরকার, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মোজাম্মেল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক তাজুল ইসলাম রয়েল, উপজেলা মহিলা দলের সভাপতি রোকেয়া বেগম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফরহাদ হোসেন চকদার, সদস্য সচিব হারুন অর রশীদ, পৌর ছাত্রদলের আহ্বায়ক নওশাদ এবং সদস্য সচিব রেজোয়ান আহাম্মেদ।

আনন্দ মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।