দেশের সাধারণ জনগণ বর্তমানে গ্যাস সংক’ট, তীব্র লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, বিভিন্ন ক্ষেত্রে ভূতুড়ে বিল এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে ময়মনসিংহ মহানগর ১১ দলীয় ঐক্যর উদ্যোগে গত ৬ আগষ্ট সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আজিম উদ্দিনের নিকট প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন। উক্ত স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, ময়মনসিংহ মহানগর শাখার সেক্রেটারী শহীদুল্লাহ কায়সার, জাতীয় নাগরিক পার্টি ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক এড. এ.টি.এম মাহবুব উল আলম সহ ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন নেতৃবৃন্দ। স্মারকলিপি প্রদানের পূর্বে একটি মিছিল টাউন হল প্রাঙ্গন থেকে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয় এবং জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।