ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ৫ আগষ্ট দুপুরে উপজেলা পরিষদের সৈয়দ আব্দুস সামাদ সভা কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

গফরগাঁও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইউসুফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমীর সালমান রনি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা,যুব উন্নয়ন কর্মকর্তা মোফাজ্জল হোসেন, গফরগাঁও পৌর নির্বাহী কর্মকর্তা মো.আরিফ আকন্দ,বীর মুক্তিযোদ্ধাগণ,জুলাই যোদ্ধা,রাজনৈতিক নেতৃবৃন্দ।

আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো.ইসহাক,পৌর বিএনপির সাবেক আহবায়ক ফজলুল হক,যুগ্ম আহবায়ক আব্দুস ছালাম বেপারী,উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান শাহ আব্দুল্লাহ আল মামুন,
গফরগাঁও থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামান, জুলাই যোদ্ধা রহমত উল্লাহ,জুলাই শহীদ আব্দুন নূর এর পিতা আবুল বাশার।

আলোচনা সভায় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করে জুলাইয়ের চেতনাকে সমুন্নত রাখতে সকলের প্রতি আহবান জানান।
এর আগে গফরগাঁও উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ তিনজনের কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।