ময়মনসিংহ (০৭) ত্রিশাল আসনের সাংসদ ডা. মাহবুবুর রহমান লিটন বলেন ,ত্রিশালের সার্বিক উন্নয়নের যাত্রা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।
ইতিমধ্যে নজরুল সিটি বাস্তবায়নের জন্যে প্রাথমিকভাবে ২শত কোটি টাকা বরাদ্ধ হয়েছে। যা প্রাথমিকভাবে প্রদান করা হয়েছে।যখন পুর্নাঙ্গ ভাবে কার্যক্রম শুরু হবে তখন মহাপরিকল্পনার মাধ্যমে এই ত্রিশালকে আধুনিক উপজেলা হিসেবে যা বরাদ্দ প্রয়োজন তা প্রদান করার আশ্বাস দিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী। আগামী ৫বছরে আমার কাজ শুধু জনগনের চাহিদা অনুযায়ী উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের জন্যে নিরলস প্রচেষ্টা করা।
তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নজরুল সিটি শিশু পার্কের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আরাফাত সিদ্দীকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মাহবুবুর রহমান ,অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ,উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আতাউর রহমাম শামীম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাংসদ আরো বলেন, নজরুল সিটির আওতাধাীন ত্রিশাল পৌরসভাকে ঢেলে সাজানো হবে।শিশু পার্ক নির্মাণের পাশাপাশি বাজার ঘাটের উন্নয়ন,ব্যাবসায়ীদের পুর্নবাসন,রাস্তাঘাট প্রশস্থ করে উন্নয়ন করা হবে।আগামী ৫বছরের মধ্যে ত্রিশালের চেহারা পাল্টে দেয়া হবে।
উল্লেখ্য গত কয়কদিন পৌরবাসীর সাথে এক মতবিনিময় সভায় পৌরবাসীর দাবীর প্রেক্ষিতে মুল বাজার থেকে গরু হাটা স্থানান্তর করে এখানে একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ ও শিশু পার্কের সিদ্ধান্ত নেয়া হয়।
এতে যে ব্যাবসায়ীদের পুনর্বাসন প্রয়োজন তাদের আগামী তিনমাসের মধ্যে তাদেী নতুন মার্কেট নির্মান করে অগ্রাধিকার ভিত্তিতে তাদের জন্যে বরাদ্ধের ব্যবস্থা করা হবে