‘কল্যাণমুখী ব্যাংকিংয়ের অগ্রযাত্রায় গড়ি আগামীর বাংলাদেশ’ স্লোগানের আলোকে গতকাল রবিবার বিকাল সাড়ে ৫টায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পি এলসি, এর উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাখা ব্যবস্থাপক এ এইচ মো: সফিউল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ময়মনসিংহ জোনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: আব্দুল জলিল। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র এসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট ও ময়মনসিংহ শাখা প্রধান মুহা: শামসুল হুদা চৌধুরী।
ফুলবাড়িয়া সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ, বিনিয়োগ গ্রাহকদের পক্ষে আলহাজ্ব এসএম শাহজাহান, চান মাহমুদ, শিক্ষকদের পক্ষে মো: আব্দুল মজিদ, মাওলানা এমএম ইউছুফ আলী নূরী, লতিফা আক্তার প্রমুখ।