গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানাধীন আমতলী কেরানির টেক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন আব্দুল জব্বার রঞ্জু (৩৫), পিতা: মৃত আবুল কাশেম এবং রোজিনা বেগম (৪০), স্বামী: হারুন। উভয়ের বাড়ি আমতলী কেরানির টেক এলাকায়, টঙ্গী পূর্ব থানা, গাজীপুর।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পুলিশি তথ্যমতে, আব্দুল জব্বার রঞ্জুর বিরুদ্ধে পূর্বে দুটি এবং রোজিনা বেগমের বিরুদ্ধে ছয়টি মাদক মামলা রয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন টঙ্গী আমতলী কেরানীর টেক বস্তিতে অভিযানে মাদক ব্যবসায়ী জব্বার রঞ্জু (৩৫) রোজিনা (৪০) কে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে পূর্বেই মাদক মামলা রয়েছে, নিয়মিত মামলা রুজু করে আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
টঙ্গী পূর্ব থানায় বিশেষ অভিযানে ১০০ কেজি গাঁজা উদ্ধার: ১ নারীসহ আটক-২