ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় টানা বৃষ্টিতে ভোগান্তিতে পড়া দূর্ভোব লাঘবে পথচারীদের মাঝে ছাতা বিতরণ করেছেন সৌদি প্রবাসী ব্যবসায়ী ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হাজি মোঃ সালাউদ্দিন ভূঁইয়া।

বুধবার পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও জনসমাগমস্থলে পথচারী, দিনমজুর, রিকশাচালক, শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীদের হাতে ১৫০টি ছাতা তুলে দেয়া হয়। হাজী সালাউদ্দিন ভূঁইয়া তার ব্যক্তিগত উদ্যোগে এসব ছাতা বিতরণ করেন। মুষলধারে বৃষ্টির মধ্যে পথচারীরা ছাতা পেয়ে খুবই খুশি।

হাজী সালাউদ্দিন ভূঁইয়া বলেন, “বৃষ্টিতে অনেক মানুষ প্রয়োজনীয় কাজের জন্য বাইরে বের হন। কিন্তু অনেকের কাছেই ছাতা থাকে না। তাদের কষ্ট কিছুটা লাঘব করার উদ্দেশ্যেই এই ছোট্ট উদ্যোগ নেয়া হয়। তিনি আরো বলেন আমি জনগনের কল্যাণে কাজ করতে চাই। জনসেবার অংশ হিসেবে আমি এ কাজটি করছি। আমি নিতে নয় দিতে এসেছি। মানুষের পাশে থেকে আমার দায়িত্ব ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ছাতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে মোঃ আশরাফুল আলম বলেন, সকালে প্রয়োজনীয় কাজ করতে ঘর থেকে বের হয়ে শহরে আসা হয়। হঠাৎ বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ায় এক দোকানের পাশে দাঁড়িয়ে থাকতে হয়। এসময় একটি ছাতা উপহার পাওয়ায় বাড়ি আসতে আর কোন সমস্যা হয়নি।

শিক্ষার্থী মোঃ রবিন বলেন, সকাল ১০ টায় পরীক্ষা থাকায় বাড়ি থেকে কষ্ট অটোরিকশায় করে আখাউড়ায় আসি। এরপর বৃষ্টির জন্য আটকে থাকি। উপহারের ছাতা পেয়ে আনন্দে স্কুলে যাই। ছাতা পেয়ে খুবই ভালো লেগেছে। বৃষ্টির সময় এভাবে কেউ আমাদের কষ্ট লাঘবে ছাতা দেয় নি। আসলেই হাজী সালাউদ্দিন একজন মানবিক মানুষ। তার এমন মানবিক উদ্যোগকে স্বাগত জানাই।

পথচারী মোঃ মুর্শেদ বলেন, বেশ কয়েক দিন ধরে বৃষ্টি হচ্ছে। এই দিনে ছাতা ছাড়া চলে না। একটা ছাতা আমার খুবই প্রয়োজন ছিলো। কিন্তু পয়সার অভাবে কিনতে পারছি না। সড়ক বাজার এলাকায় বৃষ্টি ভিজে রাস্তা পার হওয়ার সময় একটা ছাড়া উপহার পেয়েছি। ছাতাটা দেখতে সুন্দর ও বড় আকারের। এখন আর রোদ বৃষ্টিতে চলাচলে কোন অসুবিধে হবে না।

স্থানীয়রা জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় অসহায় ও সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয়।