ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নব-গঠিত “বরিশল ইউনিয়ন” পরিষদ এর প্রশাসক হিসেবে ফজলুর রহমান ভূঁইয়াকে প্রশাসক নিয়োগ দিয়ে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অপর্ণ করতে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ১৮ (১) অনুযায়ি এই আদেশ দেয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ মঙ্গলবার আখাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাঠানো এক চিঠিতে প্রশাসক নিয়োগ দিয়ে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অপর্ণ করতে নির্দেশ দিয়েছেন। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ এর ধারা ১৮ (১) অনুযায়ি এ আদেশের কথা জানানো হয়।
নব-নিযুক্ত প্রশাসক ফজলুর রহমান ভ‚ইয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ি, ভ‚ইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান কবীর আহমেদ ভূঁইয়ার পিতা।
এর আগে কবির আহমেদ ভূঁইয়া এক আবেদনে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের কয়েকটি গ্রাম নিয়ে “বরিশল ইউনিয়ন” গঠন পূর্বক আখাউড়া উপজেলায় অন্তভুক্ত করার দাবি জানান। এরই প্রেক্ষিতে নতুন ইউনিয়ন গঠন বাস্তবায়িত হয়। নব-নিযুক্ত প্রশাসক ফজলুর রহমানের আরেক ছেলে আব্দুর রহমান ভূঁইয়া সানি প্রধানমন্ত্রীর সহকারি একান্ত সচিব।
একাধিক সূত্র জানায়, চলতি বছরের ১২ মে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ৬টি গ্রাম বরিশল, বৈষ্ণবপুর, কোড্ডা, শ্যামনগর, কোড়াবাড়ি ও চান্দিকে যুক্ত করে বরিশল নামে একটি ইউনিয়ন গঠন করে আখাউড়া উপজেলায় অর্ন্তভুক্ত করে প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের ৪ জুন ২০২৬ তারিখের ৬ষ্ঠ খন্ডে প্রকাশিত হয়। নবগঠিত বরিশল ইউনিয়নে মোট ৯টি ওয়ার্ড রয়েছে এবং ইউনিয়টির আয়তন প্রায় ১১.৮৭ বর্গ কিলোমিটার। মোট জনসংখ্যা ১৭ হাজার ৬৮৪ জন। নবগঠিত ইউনিয়নটির সব কয়টি গ্রাম আখাউড়া উপজেলা লাগোয়া।
নতুন ইউনিয়নের বাসিন্দারা জানান, কবীর আহমেদ ভূঁইয়া একজন রাজনৈতিক নেতাই নন, তিনি এই অঞ্চলের উন্নয়নের স্বপ্নদ্রষ্টা। তাঁর আবেদনের প্রেক্ষিতে কসবা উপজেলার তিনলাখপীর বিশ্বরোডের সংযোগস্থলে একটি ইপিজেড স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নির্মাণ, ব্রাহ্মণবাড়িয়ায় আধুনিক স্পোর্টস ভিলেজ প্রতিষ্ঠা এবং কসবাকে মডেল উপজেলায় রূপান্তরের লক্ষ্যে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠিয়েছেন। ব্রাহ্মণবাড়িয়ায় একটি আধুনিক পরিকল্পিত উপশহর গড়ার লক্ষ্যে গণপূর্ত মন্ত্রণালয়ে আবেদন করেছেন এবং ইতোমধ্যে এর সম্ভাব্যতা যাচাই শুরু হয়েছে।
বাবার প্রশাসক হওয়ার প্রতিক্রিয়ায় বিএনপি নেতা কবীর আহমেদ ভূঁইয়া বলেন, ‘আমার বাবা সারাজীবন এলাকার মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁকে নবগঠিত বরিশল ইউনিয়নের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা আমাদের পরিবারের জন্য বিশাল সম্মান। আমি বিশ্বাস করি আমার বাবা তাঁর অভিজ্ঞতা ও নিষ্ঠা দিয়ে এই নতুন ইউনিয়নকে দ্রæত সুশৃঙ্খলভাবে পরিচালনায় সক্ষম হবেন এবং এলাকার মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবেন।