ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের জালশুকা গ্রামের মহসীন খন্দকার। তিনি কাতারে থাকতেন। কাতারে ভালোই চলছিলো তার জীবন-জীবিকা। পারকিনসন্স রোগ হঠাৎই এলোমেলো করে দিলো তার স্বপ্ন। প্রবাসে যাওয়ার ৩ বছরের মাথায় ফিরে আসতে হয়েছে দেশে। এরপর থেকে চলছে চিকিৎসার সংগ্রাম। কিন্তু টাকার অভাবে চলছেনা চিকিৎসা। অপারেশেনের জন্য দরকার মোটা অংকের টাকা। এই টাকা সংস্থানের চেষ্টাতে মহসীন এখন দিশেহারা। চাইছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা।
৪৫ বছর বয়স্ক মহসীন খন্দকার ৭ লাখ টাকা ধার-দেনা করে ২০১৫ সালে জীবিকা অন্বেষনে কাতারে যান। সেই ঋন শোধ হওয়ার আগেই দেখা দেয় বিপদ। সেখানে ২০১৮ সালে তার পারকিনসন্স রোগ দেখা দেয়। এরপর দেশে এসে চিকিৎসা করিয়ে আবার বিদেশে ফিরে যান। মহসীন জানান, গত ২ বছর ধরে কোন কাজ কর্ম করতে পারছেননা।
বর্তমানে ঢাকায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রফেসর ডাঃ জালাল উদ্দিন মোহাম্মদ রুমির অধীনে চলছে তার চিকিৎসা। চিকিৎসক জানিয়েছেন, তার ব্রেনে সহসাই একটি অপারেশন করতে হবে। এজন্য প্রায় ২০/২২ লাখ টাকা প্রয়োজন। এরমধ্যে প্রবাসী কল্যান বোর্ড থেকে ২ লাখ টাকা অনুদান পেয়েছেন। পরিবার এবং আত্মীয় স্বজনের কাছ থেকে আরো কয়েক লাখ টাকা ধারদেনা করেছেন চিকিৎসার জন্য। সার্জারীর জন্য তার প্রয়োজন আরো কমপক্ষে ১০ লাখ টাকা। চিকিৎসার মোটা অংকের ব্যয়ভার সংস্থানে আর কোন উপায় দেখছেননা মহসীন। টাকার অভাবে আটকে আছে তার অপারেশন। নিরূপায় মহসীন তার অপারেশনের জন্য প্রধানমন্ত্রীর কাছে অর্থ সহায়তা চান।
মহসীন খন্দকার, মোবাইল: ০১৬১৬ ১২৯৩৯৬। ব্যাংক হিসাব নম্বর-৫৫২০২০১০০৭১২০,সোনালী ব্যাংক পিএলসি,লক্ষীবাজার শাখা,ঢাকা।
