শেরপুরের নকলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সফিক মিয়ার কবর জিয়ারত ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (২ জুলাই) উপজেলার গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া এলাকায় শহীদ সফিকের কবর জিয়ারতের মাধ্যমে এই কর্মসূচি শুরু করেন জামায়াতী ইসলামী নকলা উপজেলা শাখা। এ সময় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

কবর জিয়ারত শেষে জামায়াত নেতৃবৃন্দরা শহীদ শফিকুর রহমানের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। তারা পরিবারের খোঁজখবর নেন এবং গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেন।

এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, “জুলাই গণআন্দোলনে যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিজের জীবন উৎসর্গ করেছেন, তাঁদের এই মহান ত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।” ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে শহীদ পরিবারের পাশে থাকার দৃঢ় আশ্বাস ব্যক্ত করেন তারা।
কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নকলা উপজেলা সেক্রেটারী শরিফুল ইসলাম শরিফসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।