ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট নূরুল হক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. মমরুজ্জুল হাসান জুয়েল-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঐতিহ্যবাহী ময়মনসিংহ নজরুল সিটি-র স্বত্বাধিকারী, বাংলাদেশ ভারত্তোলন ফেডারেশনের সাবেক সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক লে. কর্নেল (অব.) মো. নজরুল ইসলাম।
বুধবার (১ জুলাই) দুপুর ২টায় ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতির কক্ষে আয়োজিত সৌজন্য সাক্ষাতে তিনি নবনির্বাচিত নেতৃবৃন্দের হাতে ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান এবং তাদের সফল দায়িত্ব পালনের প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মো. সালাহ উদ্দিন তিতু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. হেলাল মিয়া এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সৌজন্য সাক্ষাৎকালে আইনজীবী সমাজের ঐক্য, পেশাগত উৎকর্ষ এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা নিয়ে সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। বক্তারা আইনজীবী সমিতির নতুন নেতৃত্বের সফলতা কামনা করেন এবং পেশাগত মর্যাদা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানটি আন্তরিক পরিবেশে শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ আলোচনার মধ্য দিয়ে সম্পন্ন হয়।