ময়মনসিংহের ধোবাউড়ায় ২০২৫ সালের এসএসসি এইচএসসি পরিক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়েছে। রবিবার সকালে দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্র( ডিএসকে) আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক প্রদান করা হয়।

চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন দুঃস্থ স্বাস্থ্য কেন্দ্রের আঞ্চলিক ব্যবস্থাপক কাজল চন্দ্র সরকার, শাখা ব্যবস্থাপক জুবায়ের হোসেন ভূইয়া, আবু সিনহা মোহাম্মদ আরিফ,সিরাজুল ইসলাম, মানিক মিয়া, সহকারী শাখা ব্যবস্থাপক রিপন মিয়া, উৎপল রায় প্রমুখ।