দেশের বিনিয়োগ পরিবেশ উন্নত করা এবং শিল্পখাতের চলমান সংকট মোকাবিলার উদ্দেশ্যে শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে। বৈঠকে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়াও বিভিন্ন শিল্পখাতের শীর্ষ উদ্যোক্তারা বৈঠকে অংশগ্রহণ করেন।

সভায় বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনা, শিল্পখাতের চ্যালেঞ্জ এবং নতুন উদ্যোগ গ্রহণের সুযোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সরকারের পক্ষ থেকে শিল্পায়ন ও ব্যবসায়িক পরিবেশে সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।