ময়মনসিংহের নান্দাইলে দুটি উন্নয়নমূলক কাজের ফলক উন্মোচন করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি। শুক্রবার (১৫ মে) বিকালে নান্দাইল সদর ও গাংগাইল ইউনিয়নে দুটি উন্নয়নমূলক কাজের মেরামত ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

২ কোটি ৩৩ লাখ ৭৫ হাজার ৯৭৯ টাকা ব্যয়ে তিন কিলোমিটার নান্দাইল হেডকোয়ার্টার- বাকচান্দা জিসি সড়ক মেরামত ও ৯৭ লাখ ৮৪ হাজার ৮৬৭ টাকা ব্যয়ে গাংগাইল ইউনিয়ন ভূমি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়াও নান্দাইল পৌরসদরের আচারগাঁও নাথপাড়া নরসুন্দা নদীর পাড় ভেঙ্গে যাওয়া অংশ পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। তিনি দ্রুত নদীর বাঁধ রক্ষার ব্যাপারে পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রতি দেন।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাত, সহকারী কমিশনার (ভূমি) সালাহ্ উদ্দিন মাহমুদ, নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন, সদস্য সচিব এনামুল কাদির, যুগ্ম-আহ্বায়ক বাবু পল্লব রায়, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নজরুল ইসলাম ফকির,সদস্য সচিব রফিকুজ্জামান ভূঁইয়া মনির সহ প্রমুখ।