ব্রাহ্মণবাড়িয়া জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন-২০২৬ এ সভাপতি পদে মানছুরুল হক মনা এবং সাধারণ সম্পাদক পদে রিপন কুমার সূত্রধর নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জেলা আয়কর আইনজীবী সমিতির কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
আয়কর আইনজীবী সমিতি সূত্রে জানা গেছে, নির্বাচনে মোট ভোটার ছিলেন ৬৯ জন। এতে মানছুরুল হক মনা–রিপন কুমার সূত্রধর প্যানেল থেকে ৯ জন এবং মোস্তাকিম মিয়া–শামসুল আরেফিন মুবিন প্যানেল থেকে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
সভাপতি পদে মানছুরুল হক মনা ৪৬ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোস্তাকিম মিয়া পেয়েছেন ১৭ ভোট।
সাধারণ সম্পাদক পদে রিপন কুমার সূত্রধর ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামসুল আরেফিন মুবিন পেয়েছেন ২৬ ভোট।
এছাড়া নির্বাচনে মানছুরুল হক মনা–রিপন কুমার সূত্রধর প্যানেল থেকে যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনজুরুল করিম মজুমদার, কোষাধ্যক্ষ পদে সপু চন্দ্র দাস এবং সদস্য পদে বাহাউদ্দিন মাহমুদ পলাশ, আরিফুল ইসলাম ও সমর সিংহ নির্বাচিত হয়েছেন।
কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সিনিয়র সহ-সভাপতি পদে মহিতোষ রায় এবং সহ-সভাপতি পদে জয়লাল বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আইনজীবী ইউসুফ কবীর ফারুক। সহকারী নির্বাচন কমিশনার ছিলেন আক্কাস আলী ও মোশারফ হোসেন চৌধুরী।
এছাড়া নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন আইনজীবী শামসুল আরেফিন, শ্যামল চন্দ্র দাস এবং মাহমুদুল করিম মজুমদার।
