ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ ময়দানে ঈদ-উল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়, তবে আবহাওয়া বৈরী থাকলে একই সময়ে জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।
ঈদ-উল আযহার প্রধান জামাতে ইমামতি করবেন জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শায়খুল হাদিস মাওলানা সাজিদুর রহমান। তবে তিনি কোন কারনে অনুপস্থিত থাকলে ঈদের জামাতে ইমামতি করবেন আনন্দ বাজার জামে মসজিদের খতিব মাওলানা আবু বকর।
গত বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত জেলা ঈদগাহ কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহিত হয়।
জেলা প্রশাসক ও জেলা ঈদগাহ কমিটির সভাপতি মোঃ আবুসাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ রকিব উর রেজা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, জেলা ঈদগাহ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক মোঃ আশিকুল ইসলাম প্রমুখ।
সভায় জেলা ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক মোঃ সালামত উল্লাহর মৃত্যতে সাধারণ সম্পাদকের পদটি শুন্য হওয়ায় মরহুম সালামত উল্লাহর ছোট ভাই মোঃ বরকত উল্লাহকে জেলা ইদগাহ কমিটির সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। এছাড়াও সভায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুল হোসেন চপল ও মরহুম সালামত উল্লাহর বড় ছেলেকে জেলা ইদগাহ কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়। সভায় জেলা ইদগাহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ঈদগাহ কমিটির সভা।
[/caption]সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ মুসল্লীরা যাতে শান্তিপূর্নভাবে ঈদের নামাজ আদায় করতে পারে সেজন্য সব ধরনের ব্যবস্থার করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ প্রদান করেন।
