কিশোরগঞ্জের অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) এক ধান কাটার শ্রমিক নিখোঁজ হয়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ ঘটনা ঘটে।
নিখোঁজ শ্রমিক ইমান মিয়া একই এলাকার আবুল হোসেনের ছেলে।
আদমপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারীর সদস্য মোচা. ওরোনা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ বুধবার সকাল থেকে জাকারিয়া নামের এক ব্যক্তির বোরোধান কাটতে গিয়ে যায়। শ্রমিক ইমান মিয়াসহ চারজন ধান কাটার সময় হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শ্রমিকরা নৌকা নিয়ে বাড়ির দিকে আসতে থাকে পথে নৌকা ডুবে শ্রমিক ইমান নিখোঁজ হয়। অন্য ৩জন সাঁতরে পাড়ে চলে আসে। পরে স্থানীয় এলাকাবাসী তাকে উদ্ধারে হাওরে অভিযান চালাচ্ছে। এই রিপোর্ট লিখা পর্যন্ত এখনও তার সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ শ্রমিক ইমান মিয়া দরিদ্র পরিবারের সন্তান তার বাবা ও সে মানুষের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করেন।
অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, হাওরের পানিতে ডুবে ধান কাটার শ্রমিক নিখোঁজ বিষয়টি এলাকাবাসী জানিয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হাওরে।