পটুয়াখালীর বাউফল উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা গ্রামের  হাকিম সিকদার ও তার স্ত্রীকে ঘরে ঢুকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৫টায় উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুরা এলাকার স্থানীয় বাসিন্দারা এ মানববন্ধন করেছেন।

মানববন্ধনে মোঃ সাইফুল ফকির বলেন, হাকিম সিকদার ও তার স্ত্রীর উপর আবি আবদুল্লাহ এবং তার ছেলে নাসরুল্লাহ সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে ।  ঘটনা অত্যন্ত ন্যক্কারজনক ও অমানবিক। তারা অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মোঃ রাকিবুল ইসলাম বলেন এই ঘটনার পর এখন পর্যন্ত নাসরুল্লাহ গ্রেফতার হয়নি সে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং হুমকি দিচ্ছে। 

এ সময় রিনা বেগম বলেন, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। তাই এ ধরনের ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।