ব্রাহ্মণবাড়িয়ায় কিন্ডারগার্টেন উন্নয়ন পরিষদের উদ্যোগে মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় স্থানীয় সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক।
পৌর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে এবং ইকরা কিন্ডারগার্টেন ও ইকরা মডেল একাডেমির পরিচালক ফারহানা ববির সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আসাদ আইডিয়াল একাডেমির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি মো. জসিম উদ্দিন রিপন, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শরীফ হোসেন, জেলা বিএনপির সদস্য ডা. শারমীন সুলতানা, জমশেরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ মুন্নী, ক্রিসেন্ট কিন্ডারগার্টেনের পরিচালক তানিয়া আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী মো. বিল্লাল উদ্দিন, আলহাজ শাহ আলম ডিগ্রি কলেজের প্রভাষক মো. আশরাফুল লতিফ তুহিন এবং আসাদ আইডিয়াল একাডেমির পরিচালক নিরজা সুলতানাসহ অনেকে।
বক্তারা বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর শিক্ষায় সীমাবদ্ধ না রেখে মানবিক ও আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি তাদের মধ্যে শিষ্টাচার, নৈতিকতা ও দেশপ্রেম জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠান শেষে অতিথিরা মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও ক্রেস্ট তুলে দেন।
