ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার প্রাথমিক প্রবণতায় ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-এর মধ্যে হাড্ডাহাড্ডি প্রতিদ্বন্দ্বিতা দেখা যাচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা-এর সর্বশেষ তথ্য অনুযায়ী, বিজেপি এগিয়ে রয়েছে প্রায় ১৩০ আসনে, অন্যদিকে তৃণমূল এগিয়ে ১২৫ আসনে। এছাড়া ভারতীয় জাতীয় কংগ্রেস ২টি, কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী) (সিপিএম) ১টি এবং অন্যান্যরা ১টি আসনে এগিয়ে রয়েছে।
২৯৪ সদস্যের বিধানসভায় সরকার গঠনের জন্য প্রয়োজন ১৪৮টি আসন। তবে অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল হওয়ায় ২৯৩ আসনের ফলাফলই চূড়ান্ত হিসেবে গণনা করা হচ্ছে।
গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়। রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনে শুরু থেকেই তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস ছিল, যা গণনার প্রাথমিক ধাপেই স্পষ্ট হয়ে উঠেছে।
উল্লেখ্য, ২০২১ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিপুল জয় পেয়ে ২১৫টি আসন দখল করেছিল, যেখানে বিজেপি পেয়েছিল ৭৭টি আসন। এবারের নির্বাচনে সেই চিত্র বদলাতে পারে কি না, তা নির্ভর করছে চূড়ান্ত ফলাফলের ওপর।

Advertisement