চুয়াডাঙ্গা সদর উপজেলায় ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয়ে দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার দর্শনা-আকন্দবাড়িয়া এবং রাংগিয়ার পোতা গ্রামের আলাদা দুটি সড়কের উন্নয়ন কাজ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য মোঃ রুহুল আমিন।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হওয়ার পর এই প্রথম তিনি এলাকার দুটি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন করতে পেরে আনন্দিত। তিনি আরও বলেন, এই সড়কগুলো দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ভোগান্তির কারণ ছিল, যা বাস্তবায়নের মাধ্যমে মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহি প্রকৌশলী মোঃ আকতার হোসেন জানান, একটি সড়কের দৈর্ঘ্য ১২৯০ মিটার (আকন্দবাড়ীয়া-শৈলমারি) এবং অপরটির দৈর্ঘ্য ৭৫০ মিটার (আকন্দবাড়ীয়া-রাঙ্গিয়ারপোতা) উভয় সড়কের পিচ ঢালাই কাজের জন্য প্রাথমিকভাবে ১ কোটি ৭০ লাখ টাকা ব্যয় নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোঃ আঃ কাদের, দর্শনা পৌর আমির মোঃ সাহিকুল আলম অপুসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
এই সড়ক উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং স্থানীয় জনগণের জীবনযাত্রার মান আরও উন্নত হবে।