কুড়িগ্রামের নাগেশ্বরীর ব্যাপারীর হাট এলাকার বাঁশের তল গ্রামে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২ জন পুরুষ ও এক শিশু (৮) রয়েছে বলে জানান নাগেশ্বরী থানা পুলিশ। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ৯ জন। মঙ্গলবার ২৭ এপ্রিল রাত ১১ টার দিকে এ সড়ক দূর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,নাগেশ্বরী উপজেলার ব্যাপারীহাট এলাকায় ভুরুঙ্গামারীগামী একটি ট্রাকের সঙ্গে কুড়িগ্রামগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয় এবং মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন এবং আহতদের রংপুর, নাগেশ্বরী ও কুড়িগ্রাম সদর হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে পাঠান। আহতদের ৯ জনের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়দের দাবি, ওই সড়কে যানবাহনের বেপরোয়া গতি ও অসতর্কতার কারণেই এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বারবার।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ হীল জামান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন,
“মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। আহতদের দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কুড়িগ্রামে মাইক্রোবাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৯