ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বজ্রাঘাতে মমতাজ আলী (৭০) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পাগলা থানার উস্থি ইউনিয়নের ধাইরগাঁও গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মমতাজ আলী ধাইরগাঁও গ্রামের মৃত সেকান্দার আলী খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে মাঠে বাঁধা গরু আনতে যান মমতাজ আলী। এ সময় আকস্মিক বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।