খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলায় বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল বিদ্যালয়কে কেন্দ্র করে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম আয়োজনের। তাঁদের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দিতে এবং স্থানীয় জনগণের মাঝে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগ ও সার্বিক সহযোগিতায় বাইন্যাছোলা মানিকপুর উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
উক্ত ক্যাম্পেইনে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষকসহ সর্বমোট ৪০০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এ কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের রক্তের গ্রুপ সম্পর্কে জানতে পারেন, যা ভবিষ্যতে জরুরি চিকিৎসা ও রক্তের প্রয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের একটি প্রত্যাশা পূরণের পাশাপাশি শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, স্বেচ্ছায় রক্তদানে উৎসাহ সৃষ্টি এবং জরুরি মুহূর্তে রক্তদানের প্রস্তুতি নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।
মানবিক সেবায় বাংলাদেশ সেনাবাহিনী—সম্প্রীতি, আস্থা ও উন্নয়নের অগ্রযাত্রায়।