বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই ক্যাম্পের আয়োজন করা হয়।

সকালে প্রধান অতিথি হিসেবে ফ্রি এই ডায়াবেটিস ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ।

দিনব্যাপী এই মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের স্বাস্থ্যপরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন ডা. মাহবুবুর রহমান এমিল ও ডাঃ মেহজাবিন মুনমুন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডায়াবেটিস সমিতির সভাপতি অ্যাডভোকেট মিন্টু ভৌমিক, জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি, সমিতির সহ- সভাপতি অ্যাডভোকেট মোঃ হাবিবুল্লাহ ও সহ সভাপতি অ্যাডভোকেট মাহমুদ হোসেন সরকার পাশা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক মোঃ ফারুক, কোষাধ্যক্ষ নূরে আলম সিদ্দিকী এবং ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আরজুমিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আয়োজিত এই কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে।