বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশন, ময়মনসিংহ অঞ্চলের ৫ম আঞ্চলিক পরিষদ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ময়মনসিংহের বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) অডিটোরিয়ামে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।
অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের জাতীয় কমিশনার ও প্রশিক্ষণ কমিশনার কাজী জেবুন্নেছা বেগম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেপুটি জাতীয় কমিশনার (প্রশাসন) সাবিনা ফেরদৌস, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক এনামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক শিরিন আক্তার এবং ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. ইয়াসমিন আহমেদ।
অধিবেশনে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোণা জেলার প্রায় ২৫০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন। তাঁদের মধ্যে ছিলেন গার্ল গাইডস্ অ্যাসোসিয়েশনের কমিশনার, কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন শাখার গাইডার, গাইড, রেঞ্জার, অফিস স্টাফ ও অন্যান্য সদস্য।
এ অধিবেশনে আঞ্চলিক পর্যায়ে সংগঠনের কার্যক্রম, সাংগঠনিক অগ্রগতি এবং গার্ল গাইডস্ আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিদের অংশগ্রহণের মাধ্যমে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়।