‎কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে জেলা প্রশাসন ও জেলা বিএনপি।

‎দিবসটি উপলক্ষে শনিবার (৭ নভেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া প্রধান প্রধান সড়কে জাতীয় পতাকা সজ্জিত করা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন স্থানে দিবসের প্রামান্যচিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবারসহ ভবঘুরেদের উন্নতমানের খাবার পরিবেশন করাসহ দিনব্যাপী ছিল নানা আয়োজন।
‎
‎এছাড়া দুপুর ১২টায় জেলা বিএনপির আয়োজনে ‘সার্বভৌমত্ব’ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি জেলা বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

‎এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এছাড়াও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য সচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, হাসিবুর রহমান হাসিবস,যুবদলের সভাপতি নাসিম পারভেজ তারা,সাধারণ সম্পাদক মোঃ নাদিম হোসেনসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এসময় বিএনপির অঙ্গসংগঠনের সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।এছাড়া জেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ নাদিম হোসেনের নেতৃত্বেও মিছিলে অংশ নেন যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রুমন মিয়া সহ অনান্য নেতাকর্মীরা।
‎
‎
‎