জামালপুরের ইসলামপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও ঠিকাদার মজিবর শাহ ফকিরের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।
গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাদ জোহর তাঁর নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
তিনি ইসলামপুর পৌরসভার উত্তর দরিয়াবাদ ফকিরপাড়া এলাকার মরহুম খোকা মহাজনের দ্বিতীয় পুত্র। ৪ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি ইন্তেকাল করেন।
মরহুমের জানাজায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নিয়ে তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।