‘শিশুবিয়ে আর নয়, কন্যাশিশু করবে বিশ্বজয়’—এই প্রতিপাদ্য সামনে রেখে নেত্রকোনার মদনে জাতীয় কন্যা ও শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম। উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন করিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা এবং পৌর বিএনপি নেতা এনামুল হকসহ অন্যরা।
বক্তারা কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিবাহ প্রতিরোধ এবং শিক্ষা ও সামাজিক উন্নয়নে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
