ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে ‘ফ্যামিলি কার্ড কর্মসূচি’ বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলার আস্কার আলী উচ্চবিদ্যালয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।

এ সময় উপস্থিত ছিলেন দক্ষিণ গফরগাঁওয়ের সহকারী কমিশনার (ভূমি) নূরুল হুদা মনিব, উপজেলা সমাজসেবা কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সানজাইল হোসাইন সানি, গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ মো. ইসহাক, দক্ষিণ গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ কে এম আনসার উদ্দিন, পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম, কান্দিপাড়া বাজার কমিটির সভাপতি আসাদুজ্জামান সুজন এবং গফরগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমদাদুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দুই দিনব্যাপী এ প্রশিক্ষণের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রস্তুতি নেওয়ার কথা রয়েছে।