আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শেরপুরের নকলা উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের জন্য জিআর চাল বিতরণ করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পূজা মণ্ডপসমূহের প্রতিনিধিদের মাঝে জিআর চাল বিতরণ করেন
শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসনে সংসদ সদস্য ফাহিম চৌধুরী।
এ সময় সিনিয়র নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।