ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় একটি তেলের কন্টেইনার ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ট্রেনটির একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। বুধবার রাত ১১টার দিকে এ দুর্ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। রেলওয়ে সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করবেন বলে জানা গেছে।
আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেড ইনচার্জ মো. নজরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আখাউড়া জংশন ঢোকার পথে ডাউন লাইনে তেলবাহী কন্টেইনার ট্রেন লাইনচ্যুত হয়েছে। ডাউন লাইনে চলাচল বন্ধ রয়েছে। উদ্ধার কাজের প্রস্তুতি নেওয়া হচ্ছে।