ভারতে যাবার সময় দর্শনা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নিষিদ্ধ ঘোষিত  দল বাংলাদেশ আওয়ামীলীগের মেহেরপুর জেলার সেক্রেটারি এম এ খালেক কে  গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

তিনি একাধিক মামলার আসামী।

আজ বৃহস্পতিবার (১৭ সেেপ্টম্বর) দুপুর সাড়ে ১২ টায় ভারতে যাবর সময় চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্টে আসন।

এ সময় ইমিগ্রেশন পুলিশ তাকে সার্ভারে কালোতালিকাভুক্ত দেখতে পান। এরপর তার পরিচয় শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে।

এ সময় তার ছেলে আসিফ রেজা সঙ্গে ছিলেন।

পরে দুপুর ১ টায় মেহেরপুর ডিবি কাছে তাকে হস্তান্তর করে।

তিনি মেহেরপুর জেলার গাংনী উপজেলার তিনবারের চেয়ারম্যান ছিলেন। তার বাব্ার নাম মৃত মোজাহার আলী বিশ্বাস। তিনি গাংনী বাজার রোডের বাসিন্দা।

দর্শনা আইসিপি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ  এস আই তুহিন বিষয়টি নিশ্চিত করেছেন।