“নজরুল বর্ষ ২০২৬ ” পালন উপলক্ষে দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা অংশ হিসেবে জামালপুরের বকশীগঞ্জে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে প্রাথমিক, কারিগরি ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সোমবার (৩১ আগস্ট) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা , উপজেলা বিএনপির সভাপতি মানিক সওদাগর, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রিন্স, বীর মুক্তিযোদ্ধা নওশেদ আলী সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, নজরুলসঙ্গীত ও সাহিত্য-সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে অংশগ্রহণ করে।