আগামী ৫ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির-(২০২৬-২০২৮) নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে শহরে এখন উৎসব মাঝে। প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি।

শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত ইউনিটের কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সেক্রেটারি ও ৫টি সদস্য পদসহ ৭টি পদে ৪৮জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।

৪৮জন প্রার্থীর মধ্যে ভাইস-চেয়ারম্যান পদে ৪জন, সেক্রেটারি পদে-৭ জন ও ৫টি সদস্য পদে ৩৭জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন মোঃ আসাদুজ্জামান শাহীন, মোঃ আমীর হোসেন ফারুক, এ.বি.এম. মোমিনুল হক ও ফরিদ উদ্দিন আহমেদ।
সেক্রটারি পদে মনোনয়নপত্র দাখিল করেছেন, কামরুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, মোঃ লুৎফুল হাই ভ‚ঞা, মোঃ মিজানুর রহমান, মোঃ হারুনুর রশীদ, মোঃ মোস্তাফিজুর রহমান (জুয়েল) ও মোঃ শাহ ওয়াসিম পারভেজ।

৫টি সদস্য পদে বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেছেন ৩৭জন প্রার্থী। এরা হলেন, মনিরুল ইসলাম মানিক, মোঃ নিশাদুল ইসলাম, মোঃ তানভীর রুবেল, মোঃ লতিফুর রহমান আল-আমিন, এ.এইচ.এম. শাহীন আহমেদ, মোঃ রুকুনুজ্জামান (রতন), আশরাফুল ইসলাম বাবু, মোঃ জিয়া কারদার, মতিউল ইসলাম কবির, মুকিতুর রহমান, মোঃ মোজাম্মেল হক, মোঃ নাজমুল ইসলাম আকঞ্জি, সাহিদুল ইসলাম (অপু), শাহআলম পালোয়ান, কাজী সাখাওয়াত হোসাইন, মোঃ মুরাদ আহমেদ, আব্দুল্লাহ আল-মামুন, রুমেল উদ্দিন আহমেদ, নাছির আহমেদ, মোঃ মাইনুদ্দিন (রুবেল), মোঃ শাহাদাৎ হোসেন, মোঃ জুবায়ের হোসেন, মোঃ কামরুল হক, মাহহারুল আহমেদ চৌধুরী, গিয়াস উদ্দিন, কাজী মহিবুল ইসলাম ডিকন, মোঃ সাঈদ হাসান সানি, মোঃ আলমগীর হোসেন সাগর, মোঃ আশিকুল ইসলাম (সুমন), মোঃ মাহাবুবুর রহমান খান, মোঃ অলিউর রহমান, মোঃ আমিন মিয়া, মোঃ শরীফুল ইসলাম, মোঃ আব্দুল লতিফ লিটন, আবুল কাশেম, আবুল বাশার ও মোঃ আফজালুর রহমান রিপন।

ঘোষিত তফসিল অনুযায়ী শনিবার (২৯ আগষ্ট) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই, ৩০ আগষ্ট সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি গ্রহন, ৩০ আগষ্ট দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংক্রান্ত আপত্তি নিষ্পত্তি, ৩১ আগষ্ট সকাল ১০টায় প্রার্থীদের তালিকা প্রকাশ।

১ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত প্রার্থীতা প্রত্যাহার, ১ সেপ্টেম্বর দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চুড়ান্ত বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন। রেডক্রিসেন্ট নির্বাচনে মোট ভোটার ১০৬৪৫ জন। এর মধ্যে আজীবন সদস্য ৯৪৬৬ জন এবং বার্ষিক সদস্য ১১৭৯জন।

এদিকে উৎসব মুখর পরিবেশে অবাধ, সুষ্ঠু স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করার জন্য সবার সহযোগীতা প্রত্যাশা করেছেন ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের কার্যনির্বাহী কমিটির-(২০২৬-২০২৮) নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির প্রবীন সদস্য ও সাবেক স্পেশাল পিপি অ্যাডভোকেট মোঃ শফিকুল ইসলাম। তিনি প্রতিদ্ব›িদ্ব সকল প্রার্থীকে নির্বাচনী আচরন বিধি মেনে চলার নির্দেশ প্রদান করেছেন।