ফেনীর সোনাগাজীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে পৌরসভার মিলনায়তনে উপজেলা বিএনপির আহবায়ক ও উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য সচিব, উপজেলা যুবদলের আহবায়ক খুরশিদ আলম ভূঞার সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ক্রিড়াবিদ ও বাফুফের মাঠ পরিচালক তাজওয়ার আউয়াল।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা, পৌর বিএনপির আহবায়ক মঞ্জুর হোসেন বাবর, সদস্য সচিব নিজাম উদ্দিন, বিএনপি নেতা আলগমীর হোসেন চৌধূরী, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার, পৌর যুবদলের আহবায়ক ইকবাল হোসেন ও সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি প্রমূখ।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এবং তাদের কনিষ্ঠ সন্তান আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন সোনাগাজী ইলামিয়া কামিল মাদরাসার সহকারি অধ্যাপক মাও. আবুল কাসেম। পরে উপজেলার শতাধিক ক্লাবের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়।