বিপুল উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ (ইসকন)-এর আয়োজনে শহরের মধ্যপাড়া শ্রী শ্রী রাধামাধব জিউর মন্দির থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী আনন্দময়ী কালিবাড়িতে গিয়ে শেষ হয়। র্যালিতে সনাতন ধর্মাবলম্বীদের হাজারো নারী-পুরুষ অংশ নেয়।
রথযাত্রা সর্ম্পকে ভক্তরা জানান, এই রথ যাত্রার মধ্য দিয়ে জাতি-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়া। সকলের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন স্থাপন করা। রথযাত্রায় জগতের অসহিষ্ণুতা বন্ধ করার পাশপাশি সকলের জন্যে শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। আগামী ২৪ জুলাই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে রথ যাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।
র্যালি শেষে আয়োজকদের পক্ষে ব্রাহ্মণবাড়িয়া ইসকনের সভাপতি রতেœস্বর দাস ব্রহ্মচারী বলেন, এই রথযাত্রা সারা বিশ্বের সম্প্রীতি ও ভালোবাসার বার্তা বহন করছে। এই রথ যাত্রার মধ্য দিয়ে জাতি বর্ণ নির্বিশেষে আমরা অংশগ্রহন করতে পারি। রথযাত্রায় জগন্নাথ দেব নিজের মন্দির থেকে রাস্তায় বের হয়ে সাধারণ মানুষকে কৃপা দান করেন। রথের দড়িতে কেউ যদি টান দিতে পারে তাহলে তারা পুনঃজন্মে বিশ্বাস করেন। আগামী ২৪ জুলাই উল্টো রথ যাত্রার মধ্য দিয়ে রথযাত্রার আনুষ্ঠানিকতা শেষ হবে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, রথযাত্রা উৎসব উপলক্ষ্যে পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে। কোথাও যেনো কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে।