ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ে গতকাল ১৫ জুলাই সকালে ময়মনসিংহ শহর সমাজসেবা সমš^য় পরিষদের কার্যানির্বাহী পরিষদের নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে| উক্ত নির্বাচনে সভাপতি পদে রেহেনা পারভীন ববি ৪৮ ভোট, সহ সভাপতি পদে মো: আলমগীর হোসেন ৬২ ভোট, মো: মিজান উদ্দিন ৪৬, পদাধিকার বলে সাধারণ সম্পাদক জেলা সমাজসেবা কর্মকর্তা তাহমিনা নাসরিন, প্রচার ও জনসংযোগ বিষয়ক পদে মো: সারোয়ার হোসেন রুমেল ৪৮ ভোট ও নির্বাহী সদস্য মো: আনিসুর রহমান তনু ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন|
৩ বছর মেয়াদী এই নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব পালন করবে| উক্ত নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ময়মনসিংহ শহর সমাজসেবা কার্যালয়ের প্রভেশন কর্মকর্তা মাকসুদা খাতুন| এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ, ময়মনসিংহ জেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ মো: ইউসুফ লিটন, বিএনপি নেতা মো: আমিনুল ইসলাম মিন্টু, বিশিস্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা রবিউল ইসলাম রবি সহ বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ|