“দুনিয়ার মজদুর এক হও” এই স্লোগানকে সামনে রেখে দর্শনায় রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির কেরু এন্ড কোম্পানি শাখার উদ্যোগে রবিবার বিকেলে কেরুজ শ্রমিকও কর্মচারী ক্লাবের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির আহবায়ক ও সাবেক শ্রমিক নেতা হাবিবুর রহমান হবির সভাপতিত্বে সমাবেশে দু’দফা দাবি নিয়ে বক্তারা বলেন, জাতীয় বাজেটে চিনিকলের জন্য অর্থ বরাদ্দ করে রাষ্ট্রীয় উদ্যোগে প্রতিটি চিনিকল আধুনিকায়নের মাধ্যমে চালুকরণ সহ সরকার ঘোষিত চিনি কলসহ শিল্প কলকারখানা বি-রাষ্ট্রীয়করণের সিদ্ধান্ত বাতিল করে বন্ধ ছয়টি চিনিকল পুনরায় চালু করতে হবে।
এতে বক্তব্য রাখেন, রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির আহবায়ক কমরেড কামরুজ্জামান ফিরোজ, যুগ্ন আহবায়ক কাইয়ুম হোসেন, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, বিশিষ্ট আখচাষী ও সমাজসেবক আফজালুর রহমান ধীরু, রাষ্ট্রায়ত্ত চিনিকল রক্ষা সংগ্রাম জাতীয় কমিটির কেরু এন্ড কোম্পানি শাখার যুগ্ন আহবায়ক আব্দুর রশিদ, কেরু শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি হাফিজুর রহমান, সাবেক সহ-সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাবেক সভাপতি হাফিজুর রহমান, কুষ্টিয়া চিনি কলেজ সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান, চিনিকল রক্ষা সংগ্রাম কমিটির কেরু এন্ড কোম্পানি শাখার সদস্য সচিব শাহ আলম, সাবেক শ্রমিক নেতা ও (সিডিএ) এস এম কবীর প্রমূখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন, রাষ্ট্রায়াত্ত চিনিকল রক্ষা জাতীয় সংগ্রাম কমিটির যুগ্ন আহবায়ক হাফিজুল ইসলাম।
আগামী ১০ আগস্ট ঢাকায় শ্রমিক, আখচাষী, নারী ও ছাত্র-জনতাসহ এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। ওই দিনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান চিনিকল রক্ষা কমিটির নেতৃবৃন্দ।