গবেষণা ও মেধাস্বত্ব সুরক্ষায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) এবং পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।
সোমবার (১৩ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর শেষে নোবিপ্রবির আইকিউএসি সেলে ‘পেটেন্টস টেকনোলজি অ্যান্ড ইনোভেশন সাপোর্ট সেন্টার (TISC) সার্ভিসেস’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেন, এ অংশীদারিত্বের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের উদ্ভাবনের পেটেন্ট সুরক্ষা সহজতর হবে এবং অচিরেই ক্যাম্পাসে টিআইএসসি (TISC) কার্যক্রম শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম ও ডিপিডিটি’র মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ কর্মশালায় উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, এই উদ্যোগের ফলে গবেষণাকে বাণিজ্যিক রূপ দেওয়া এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে মেধাস্বত্ব নিশ্চিত করা সহজ হবে।
মেধাস্বত্ব সুরক্ষায় নোবিপ্রবি ও ডিপিডিটির সমঝোতা স্মারক ও প্রশিক্ষণ কর্মশালা