কিশোরগঞ্জের হোসেনপুরে গত কয়েকদিনের টানা বৃষ্টিতে ডাকবাংলো সড়কে বড় ধরনের ভাঙ্গনের ফলে স্থানীয় লোকজনের চলাচলে ভোগান্তির সৃষ্টি হয়েছে। এছাড়া পৌর এলাকার দ্বিপেশ্বরের পাঠান বাড়ি সংলগ্ন রাস্তাটি পানি জমে বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। তাই ভুক্তভোগীরা এ বিষয়ে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে জরুরী প্রতিকার দাবি করেছেন।
এ ব্যাপারে হোসেনপুর উপজেলা নিবার্হী অফিসার ও পৌর প্রশাসক কাজী নাহিদ ইভা জানান,খবর পেয়ে পৌর এলাকার দ্বিপেশ্বরের ৮ নম্বর ওয়ার্ডের রাস্তার বেহাল দশা ও বর্ষণের ফলে রাস্তার ভাঙ্গা অংশ গুলো বৃষ্টির মধ্যেই পরিদর্শন করে সংশ্লিষ্টদের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের নির্দেশনা দিয়েছেন। আশা করা হচ্ছে খুব শিঘ্রই এর সূফল এলাকাবাসী পাবেন।