বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টে আর্জেন্টিনা- সুইজারল্যান্ড ম্যাচ উপভোগ করতে জামালপুরের বকশীগঞ্জে বিশেষ আয়োজন করা হয়।

রোববার (১২ জুলাই) সকালে উপজেলার নিলাখিয়া ইউনিয়নে বাঁশকান্দা মানব কল্যাণ ট্রাস্টের উদ্যোগে জানকিপুর এলাকায় বিশেষ ব্যবস্থায় এই ম্যাচ দেখার আয়োজন করা হয়।

সামিয়ানায় মোড়ানো সুন্দর পরিবেশে পর্দায় দেখানো হয় ফুটবল ম্যাচটি।

আর্জেন্টিনার সৌজন্যে ম্যাচটি উপভোগের আয়োজন করা হয় বলে জানান সংগঠনের নেতৃবৃন্দ।

তাঁরা জানান, ফুটবল প্রেমিদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। বিদুৎ চলে গেলেও যাতে খেলা দেখা যায় সেই ব্যবস্থাও রাখা হয়।

এতে কয়েক শত আর্জেন্টিনা ভক্ত ও ফুটবল প্রেমিরা খেলাটি উপভোগ করেন।

ম্যাচটিতে আর্জেন্টিনা জয়লাভ করায় উচ্ছ্বাস দেখা দেখা দেয় আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে।

আগামী ম্যাচ গুলোও বিশেষ ব্যবস্থায় দেখানো হবে।