২০২৪ এ শহিদ জুলাই যোদ্ধাদের স্মরণে গত ০৭ জুলাই (সোমবার) ময়মনসিংহ বড় মসজিদে বাদ আছর দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে|
মিলাদ মাহফিলের পরে ২০২৪ সালের জুলাই আন্দোলনে ময়মনসিংহে শহীদ আব্দুল্লাহ আল মাহিন, রিদওয়ান হোসেন সাগরের আকুয়া মাদ্রাসা কোয়ার্টার গোরস্থান ও ভাটিকাশর গোরস্থান জিয়ারত করা হয়| জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি মোঃ ইকরাম এলাহী খান সাজ ও এনসিপি সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উদ্যোগে উল্লেখিত কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে|
উক্ত কর্মসূচীতে এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা যুবশক্তির মুখ্য সংগঠক মো: দেলোয়ার হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন ফরাজী, ওলামা এয়ারলাইন্স ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক মাও: আতিকুল ইসলাম সরকার, সাংগঠনিক সম্পাদক মুফতি জহিরুল ইসলাম ওসমানী, যুগ্ম আহবায়ক আবু রায়হান ফরাজী, জাতীয় ছাত্রশক্তি ময়মনসিংহ মহানগর শাখার আহবায়ক সাইফ চৌধুরী প্রমুখ|