ব্রাহ্মণবাড়িয়া-২-আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার রুমিন ফারহানা বলেছেন,ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে আইনি কোনো বাঁধা নেই।
তিনি সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদে জাতীয় পল্লী উন্নয়ন দিবসের অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন।
এ সময় ব্যারিষ্টার রুমিন ফারহানা এমপি বলেন, আইনগত অবশ্যই কোনো বাঁধা নেই। ওনি ফিরবেন, ফিরে আত্মসমর্পণ করবেন, জামিন চাইবেন। আমাদের নরমাল সিআরপিসির যে প্রসিজিউর- সেটিই ওনি ফলো করবেন।
বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তিনি বলেন, বিরেধী দলে যারা থাকে, তাদের ছায়া মন্ত্রিসভা গঠনের সংস্কৃতি তো বিভিন্ন দেশে আছে। সে জায়গা থেকে যদি এটা গঠন করেন, অবশ্যই আমরা সবাই এটাকে স্বাগত জানাই। ওনারা যদি সঠিকভাবে মন্ত্রণালয়ভিত্তিক ওনাদের যে পরিকল্পনা এবং বর্তমান মন্ত্রণালয় কোথায় কী ভুলভ্রান্তি যদি কিছু হয়ে থাকে, সে ব্যাপারে যদি ওনারা ওনাদের পজিটিভ কোনো ফিডব্যাক দেন যে কী করলে ভালো হয়, আমার মনে হয় সেটা অফকোর্স ওয়েলকামড। এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা এমপির সাথে তাঁর কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।
