বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ভিলেজ ডেভেলপমেন্ট সেন্টার- (ভিডিসি) এর যৌথ আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে স্থানীয় পৌর আধুনিক সুপার মার্কেট চত্বরে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন অগ্রগামী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এ.কে.এম বাবুল হক।
স্বেচ্ছাসেবী সংস্থা ভিডিসির নির্বাহী পরিচালক এস.এম শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক আবুল হাসান অপু।
বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবী সংস্থা ইসার পরিচালক (অর্থ) শিব চরন বিশ্বাস, মোঃ নুরুল্লাহ, মোঃ সরোয়ার্দী মৃধা, মোঃ রানা, এস এম মুজাহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা ধুমপান এবং পানের জর্দায় নিকোটিন সেবনের মাধ্যমে মানবদেহে তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক বিভিন্ন দিক উল্লেখ করে এতে আসক্তদেরকে ধুমপান ও পানের সাথে জর্দা ছেড়ে দেয়ার লক্ষ্যে জনসচেতনতা আরো বৃদ্ধি করার আহবান জানান।
