ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ছাত্রদলের আয়োজনে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরনে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। গত বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। এতে একাত্ম প্রকাশ করে এনসিপি ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মোঃ সিরাজুল ইসলাম সিরাজ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী, জেলা এনসিপির যুগ্ম সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ আজিজি, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি ওমর ফারুক, সরকারী কলেজ ছাত্রদলের সভাপতি শাহাদাৎ হোসেন হৃদয় প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ সিরাজুল ইসলাম সিরাজ বলেন, গত ১৬ বছর এদেশে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য ২০২৪ সালে জুলাই মাসে অনেক ছাত্র- জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন। তাদের কারনেই আমরা নতুন স্বাধীন দেশ পেয়েছি। আমাদের জুলাইয়ের যে চেতনা সেই চেতনাকে ধারন করে আগামী দিনেও সন্ত্রাসী সংগঠনকে আমরা রুখে দিব। সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে।

তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জুলাই যোদ্ধাদের পুনর্বাসন করার দাবি জানান।