ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় মাদক নিয়ন্ত্রণে আরও কার্যকর পদক্ষেপ হিসেবে ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ। পরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রাণেশ চন্দ্র পণ্ডিতের কাছে ডোপ টেস্টের কীট হস্তান্তর করা হয়।
ডোপ টেস্টের মাধ্যমে ইয়াবা, হিরোইন, গাজা, এ্যালকোহল পরীক্ষা করা যাবে।মাদকাসক্ত ব্যক্তির ইউরিন দিয়ে পরীক্ষা করা যাবে।পরীক্ষার ফলাফল সর্বোচ্চ ৪/৫ মিনিট

সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ বলেন, মাদকের ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকাসক্ত ব্যক্তিদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চিকিৎসা ও পুনর্বাসনের বিষয়েও গুরুত্ব দেওয়া হবে। এ লক্ষ্যে প্রয়োজন অনুযায়ী ডোপ টেস্টের মাধ্যমে মাদকাসক্ত ব্যক্তিদের শনাক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, মাদক প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, অভিভাবক ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক বিক্রি ও সেবনের বিষয়ে কোনো তথ্য পাওয়া গেলে দ্রুত প্রশাসনকে জানাতে তিনি সকলের প্রতি আহ্বান জানান।