ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে ২৭ জন সাংবাদিককে সহযোগী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এ উপলক্ষে শনিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে নবীন সদস্যদের হাতে প্রাথমিক সহযোগী সদস্যপদের চিঠি প্রদান করা হয়।
প্রেসক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে চিঠি বিতরনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা।
বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান খাঁন, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল, কার্যকরী নজরুল ইসলাম ভূইয়া ও শাহজাহান সাজু।
সভাপতির বক্তব্যে জাবেদ রহিম বিজন বলেন, প্রেসক্লাবের সদস্যপদ সাংবাদিকদের জন্য শুধু পরিচয় নয়, এটি একটি দায়িত্বের স্থান। প্রাথমিক সহযোগী সদস্য যারা হয়েছেন তাদের কাছে প্রেসক্লাব আশা করবে, তারা যেন ক্লাবের সম্মান বজায় রেখে সাংবাদিকতা করবে। এছাড়াও সাংবাদিকদের সত্য, ন্যায় ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে। পেশাগত নৈতিকতা, শৃঙ্খলা ও বস্তুনিষ্ঠতা বজায় রেখে মানুষের আস্থা অর্জন করতে হবে। ক্লাবের সিনিয়র সাংবাদিকদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজেদের দক্ষ কওে গড়ে তুলবে।
সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা বলেন, সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। তথ্য যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়। প্রেসক্লাব সব সময় সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে কাজ করবে। সহযোগী সদস্যদের দায়িত্বশীল, অনুসন্ধানী ও মানবিক সাংবাদিকতায় নিজেদের সম্পৃক্ত করার আহবান জানান এবং ক্লাবের শৃঙ্খলা বজায় রেখে চলার প্রতি গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে অনুভ‚তি ব্যক্ত করেন, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, এখন টিভির স্টাফ রিপোর্টার আজিজুল সঞ্চয়, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নুর পরশ, চ্যানেল ওয়ানের প্রতিনিধি শফিকুল ইসলাম, মানবকন্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম স্বপন, সাংবাদিক আব্দুল মালেক প্রমুখ।
অনুষ্ঠানে প্রাথমিক সহযোগী সদস্যপদের পত্র গ্রহণ করেন দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি খন্দকার শফিকুল আলম, দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি মাঈনুদ্দিন রুবেল, এটিএন বাংলার ইসহাক সুমন, চ্যানেল ওয়ানের জেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম, মাইটিভির জেলা প্রতিনিধি নূরুল আরাফাত, দীপ্ত টিভির জেলা প্রতিনিধি নাবিল মোল্লা, চ্যানেল-২৪ এর জেলা প্রতিনিধি প্রকাশ দাশ, দেশ টিভির জেলা প্রতিনিধি মেহেদী নূর পরশ, বৈশাখী টিভি জেলা প্রতিনিধি মোঃ খোকন মিয়া, সংবাদ সারা বেলার আবুল হাসনাত অপু, বাংলাদেশ বুলেটিনের জেলা প্রতিনিধি চয়ন বিশ্বাস, দৈনিক খবরের জেলা প্রতিনিধি মাফকুর রহমান জ্যাকি, নাগরিক টিভির জেলা প্রতিনিধি আবুল হাসনাত রাফি, দৈনিক আনন্দ বাজারের জেলা প্রতিনিধি আল মামুন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল-মামুন, দৈনিক সকালের জেলা প্রতিনিধি মাজহারুল করিম অভি, দৈনিক লাখো কন্ঠের জেলা প্রতিনিধি বাহাদুর আলম, এখন টেলিভিশনের জেলা প্রতিনিধি আজিজুল আলম সঞ্চয়, নয়া শতাব্দির জেলা প্রতিনিধি খন্দকার রায়হান, দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি রোকন উদ্দিন, দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি আশরাফুল ইসলাম সুমন প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব ইতিহাসে এই প্রথম একসাথে ২৭জন সাংবাদিককে সহযোগী সদস্য করা হলো। এর আগে সহযোগী সদস্য পদে আবেদন চেয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি দেয়া হয়। প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুসারে প্রত্যেক কার্যকরি কমিটি তাদের মেয়াদে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে সহযোগী সদস্যপদেও জন্য আবেদন আহবান করে।
